Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

 অনলাইন ডেস্ক    ৩১ আগষ্ট, ২০২৪ ১৬:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

বাংলাদেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে, যা গতকাল (বৃহস্পতিবার) ছিল ৫৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ১ জন। আজ শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ‘চলমান বন্যার সার্বিক পরিস্থিতি’ নিয়ে প্রকাশিত তথ্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্যায় মৃতদের মধ্যে ফেনীতে ২৩, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৯, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। আর মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

বন্যায় ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আর বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন। ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবায় ১১ জেলার ৫১৯টি মেডিকেল টিম কাজ করছে।

অনলাইন ডেস্ক