Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ট্রাক, চিনিসহ দুই চোরাকার্বারী গ্রেফতার

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ট্রাক, চিনিসহ দুই চোরাকার্বারী গ্রেফতার

 মোঃ আনোয়ার হোসেন জীবন    ১৯ মার্চ, ২০২৪ ১৭:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ইসলামপুরস্থ টোল প্লাজার সামনে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার (১৮ মার্চ) রাত ৭.২০ মিনিটের সময় ৪৫ বস্তা চিনি, ১ টি পুরাতন হলুদ ও নীল রংয়ের ট্রাক সহ ২ চোরাকার্বারীকে গ্রেফতার করে।

এছাড়া গ্রেফতারকৃতদের নিকট থেকে খাগড়াছড়ি পৌরসভার নামীয় বিবিধ কর আদায়ের একটি রশিদও পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন জেলার রামগড় থানার উত্তর গর্জনতলি এলাকার মীর হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৫) ও পানছড়ি থানার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম (১৮)।

আরও পড়ুন: খুলনায় র‌্যাবের অভিযানে ৫ সন্ত্রাসী আটক...

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা এবং আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মোঃ আনোয়ার হোসেন জীবন