মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে আজ শনিবার সকাল ১১ টার সময় সেচপাম্প বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। জালশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম জালশুকা গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের কৃষি জমিতে সেচ দেওয়া শেষে বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয়।
আরও পড়ুন: বইমেলায় জবি শিক্ষার্থী নুর রচিত 'একদিন বন্ধ হবে' ...
পরে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন বলেন, আমিরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































