মেহেরপুরের সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে গত সোমবার (৩ অক্টেবর) বিকালে আশরাফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্য সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এই সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ৩২টি পুরিয়া, তিন গ্রাম হেরাইন সহ একটি মোটরসাইকেল।
আটককৃত আশরাফুল ইসলাম (৪০) মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আফসার উদ্দীনের ছেলে ও সবুজ হোসেন (২৩) সদর উপজেলার রাইপুর গ্রামের মঞ্জু শেখের ছেলে।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন বলেন, ভারতের বিষ্টুগঞ্জ গ্রাম থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক ব্যাবসায়ী বাংলাদেশে প্রবেশ করছে। গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর ক্যাম্পের বিজিব সদস্যদের একটি দল সীমান্তে অবস্থান নেয়। সীমান্তের মেইন ১২০ নং পিলার হয়ে ঐ মাদক ব্যবসায়ীরা একটি মোটরসাইকেল যোগে বাজিতপুর গ্রামের মেইন রাস্তার উপরে উঠলে বিজিবি তাদেরকে আটক করে।
আরও পড়ুন: চন্দ্রবাসের একটি পিয়াজুর ওজন চার কেজি...
তিনি আরও বলেন, আটক করা পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে তল্লাশী চালিয়ে ৩২টি পুরিয়া, তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আর একটি হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামী আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। সে ঢাকা মেট্রপলিটন কোর্টে কর্মরত রয়েছে। তবে সে সাসপেন্ডে আছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, বিষ্টুগঞ্জ গ্রামটি ভারতের কাটাতারের এপারে হওয়ায় মাদক ব্যবসায়ীরা খুব সহজেই সেখানে চলে যেতে পারে। মাঝে মধ্যেই এই গ্রাম থেকে মাদকের চালান ধরা পাড়ে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































