Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঝালকাঠিতে স্বামীর উপর অভিমানে বিষপান করে স্ত্রীর আত্মহত্যা

ঝালকাঠিতে স্বামীর উপর অভিমানে বিষপান করে স্ত্রীর আত্মহত্যা

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ২১:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

স্বামীর সাথে অভিমান করে শনিবার রাতে ঝালকাঠির কাঁঠালিয়ার মরিচবুনিয়া গ্রামে বিষপানে করে স্ত্রীর আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহতর শাশুড়ি জানান, শনিবার বিকেলে নকুল চন্দ্র দাসের মেয়ে রিতা রানী পাল স্বামী মহাদেব পালের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে অভিমান করে ঘরে থাকা বিষ পান করে ছটফট করতে থাকে। পরে স্বামী মহাদেব পাল এসে লোকজন নিয়ে রিতা রানীকে আমুয়া হাসপাতালে ভর্তি করার পরে ওই রাতেই রিতা রানী মৃত্যুবরণ করেন।

পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তর জন্য মরাদেহ ঝালকাঠি মর্গে প্রেরণ করে।

থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।

অনলাইন ডেস্ক