সাভারের আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে মাদকদ্রব্য গাঁজাসহ বেল্লাল হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেন।
আটককৃত হলেন, পিরোজপুর জেলার সদর থানার পোরগোলা এলাকার আঃ রশিদ হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন (৩২)। বর্তমানে সে আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার রাতে আশুলিয়ায় বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে।
আরও পড়ুন: সাভারে গরুর মাংস বিক্রেতাদের অনির্দিষ্টকালের ধর্মঘট...
এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট থেকে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এস আই আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাভার প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































