বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিন সরকারী সফর শেষে আজ বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টার সময় হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে এসে পৌছান।
এর আগে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) গত মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে যুক্তরাজ্যের বিমানবন্দরে যান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বাজিতপুর সীমান্ত থেকে দুই মাদক ব্যবসায়ী আটক...
অধিবেশন শেষে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে যান শেখ হাসিনা।
এরপর ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান প্রধানমন্ত্রী।
লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনায় যোগ দেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































