Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

গাংনীতে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

 তরিকুল ইসলাম    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে ১৭৮ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১২ গাংনী ক্যাম্প ও থানা পুলিশ।

আটককৃতরা হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের শামসুল ওরফে ভুলু মোল্লার ছেলে আক্তারুল মোল্লা (৪৫) ও একই উপজেলার বাহির মোদির চর এলাকার আব্দুল গনি মন্ডলের ছেলে জনি (২১)।

অভিযান সূত্রে জানা যায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল মোল্লাকে আটক করে র‌্যার-১২ এর একটি অভিযানীর দল।

আরও পড়ুন: গাংনীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার...

অপরদিকে সকালে গাংনী বামুন্দি ওয়াল্টন প্লাজার সামনে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ জনিকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তরিকুল ইসলাম