আজ ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর এর নেতৃত্বে গাংনী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক-অর্পণ করা হয়েছে। আজ বুধবার সকালে গাংনী উপজেলা চত্বর শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুন: গাংনীতে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন...
এসময় বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবান, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি শাহজাহান আলী সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































