Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খুলনায় র‌্যাবের অভিযানে ৫ সন্ত্রাসী আটক

খুলনায় র‌্যাবের অভিযানে ৫ সন্ত্রাসী আটক

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ১৬:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

খুলনার তেরখাদায় নিশিপুর সাকিনস্থ একটি টিনশেড বিল্ডিং এর ভিতরে কতিপয় সন্ত্রাসীরা ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৮ মার্চ) র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেন।

তাদের কাছ থেকে ২টি পাইপগান, ২টি ককটেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।


আটককৃতরা হলেন, তেরখাদার মল্লিকপুরের মৃত সাদেক মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা (৩৪), আঃ গফুর মোল্লার ছেলে মোঃ করিম মোল্লা (৩৬), মোঃ গফুর শিকদারের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৫), মোঃ আজিবর শেখ এর ছেলে মোঃ রাজিব শেখ (২৮) ও শহর আলী গাজীর ছেলে মোঃ শরিফ গাজী (২৮)।

আরও পড়ুন: ডাক্তার-নার্সদের সময় মত হাসপাতালে আসতে হবে: স্বাস্থ্যমন্ত্রী...

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্ত এবং আসামীদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক