Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ২শ বোতল ফেনসিডিলসহ আটক-৪

মেহেরপুরে ২শ বোতল ফেনসিডিলসহ আটক-৪

 নিজস্ব প্রতিবেদক    ৩০ জুন, ২০২৪ ১১:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া এলাকায় আজ রবিবার (৩০ জুন) সকাল ৮ টার সময় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে মোঃ সুষম আলী (৩৮), হামিদুল ইসলামের ছেলে মোঃ ফারুক (২৭), মোঃ ওজদুল হকের ছেলে চাঁদ আলী (৩৭) ও মৃত আরশাদ আলীর ছেলে মোঃ আল আমিন (৫০)।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু আজ...

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সাহেব আলী, এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে অংশ নেন।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুজিবনগর ধানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনসিডিল আসামিদের হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক