Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মহাসিন আলী আর নেই

মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মহাসিন আলী আর নেই

 নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ, ২০২৪ ১১:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মহসিন আলী আজ রবিবার (১৭ মার্চ) ভোরে সেহরি শেষে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু মরহুমের পরিবারের বরাত দিয়ে জানান, আজ রবিবার বিকালে আসর নামাজ পর হোটেল বাজার জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে বিকাল ৪ টার সময় শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: হজ্বে গিয়ে মারা গেলেন গাংনী ডিগ্রী কলেজের প্রভাষক আশরাফুল...

এদিকে মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন, মেহেরপুর প্রেসক্লাব, মেহেরপুর জেলা প্রেসক্লাব, মেহেরপুর প্রতিদিন পরিবার, নিউজ বাংলাদেশ৬৪, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, জেলার সকল সাংবাদিকবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন।

সাংবাদিক মহসিন আলীর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদক