ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুশুল্লী ইউনিয়নের একটি কবরস্থান থেকে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যার একটি নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ওই শিশুর কান্না শুনে এগিয়ে যান কবরস্থানে এবং সেখানে কাপড় মোড়ানো একটি ফুটফুটে নবজাতক কন্যা শিশুকে কবরস্থানের উপর কাদঁতে দেখতে পান।
তবে কে বা কারা শিশুটিকে কবরস্থানের উপর রেখে গেছে, তা কেউই জানে না। পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করে।
নান্দাইল মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং হাসপাতাল কমপ্লেক্সের শিশু সেবা কেন্দ্রে তাকে রাখা হয়েছে। বর্তমানে কন্যা শিশুটি সুস্থ আছে।
আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে...
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তবে শিশুটি সুস্থ আছে। পাশাপাশি শিশুটির পিতামাতার অনুসন্ধান অব্যাহত আছে।
নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইনসান আলী বলেন, ওই নবজাতক কন্যা শিশুকে সবধরনের সেবা দিয়ে যাচ্ছি। এছাড়া দত্তক বা প্রয়োজনে আদালতের সহযোগিতা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































