Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বৃষ্টির প্রার্থনায় চোখের পানি ঝরালো মুসল্লিরা

বৃষ্টির প্রার্থনায় চোখের পানি ঝরালো মুসল্লিরা

 অনলাইন ডেস্ক    ২২ এপ্রিল, ২০২৪ ১৬:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে আজ সোমবার (২২ এপ্রিল) সকালে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে ‘ইসতিসকার’ নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জোতমোড়া ও বরইচারা গ্রামের প্রায় দুই শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী।

আগামী মঙ্গলবার ও বুধবার একই স্থানে সকাল ৮টার সময় বৃষ্টির জন্য ‘ইসতিসকার’ নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা...

জানা গেছে, কালবৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল ও পুকুর শুকিয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে।

এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেয়ার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়েছিল।

অনলাইন ডেস্ক