Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে আবারো বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

গাংনীতে আবারো বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক    ৩১ আগষ্ট, ২০২৪ ১২:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 121 বার

মেহেরপুরের গাংনীতে আবারও একটি বোমা, কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দিয়া চিরকুল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১ টার সময় গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির পাশ থেকে বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়।

জয়নাল আবেদীনের চৌগাছা ৪ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া ও গাংনী বাজারের বস্তা ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি নীল কালারের ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে গাংনী থানার এস আই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মড়ানো একটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, একের পর এক বোমা ও কাফনের কাপড় উদ্ধার হওয়াতে তারা আতঙ্কিত।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দৃস্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট মঙ্গলবার রাতে একই ওয়ার্ডের জহিরুল ইসলাম মিঠুর বাড়িতে বোমা হামলা করা হয় এবং গত কাল শুক্রবার আনুমানিক রাত ১১ টার দিকে একটা বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক