Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে সকল ইটভাটা বন্ধ

গাংনীতে সকল ইটভাটা বন্ধ

  তরিকুল ইসলাম    ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 123 বার

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ ইটভাটা আজ সকাল থেকে বন্ধ। সরজমিনে গিয়ে দেখা যায়, আজ সোমবার সকাল থেকে উপজেলার সকল অবৈধ ইটভাটার গেটে তালা ঝুলছে। শ্রমিকদেরও দেখা যায়নি ভাটার আশেপাশে।

এ বিষয়ে গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক বলেন, মালিক সমিতির সিদ্ধান্তে ভাটাগুলো বন্ধ করা হয়েছে।

ইতিমধ্যে এই সমস্ত অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রশাসন নড়েচড়ে বসেছে এবং কয়েকটি ভাটায় জরিমানাও করেছে।

এদিকে অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে, ভাটার মাটি বহনের সময় রাস্তায়পড়ে তা চলাচলের অযোগ্য হচ্ছে বলেও জানান স্থানীয়রা।

গাংনী উপজেলা প্রশাসনের তালিকা অনুযায়ী বর্তমান চলমান ইটভাটার সংখ্যা ৪৮টি। এসকল ইটভাটার কোনটাতেই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

তরিকুল ইসলাম