মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার সকাল সাড়ে নয়টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: গাংনীতে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইটভাটা...
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।
এছাড়াও মসজিদ গির্জা সহ বিভিন্ন প্রার্থনালয়ে সুবিধা সময়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































