Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবিতে চোর সন্দেহে আটক-২

ইবিতে চোর সন্দেহে আটক-২

 ইবি প্রতিনিধি    ২০ এপ্রিল, ২০২৪ ১৫:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কোয়ার্টার থেকে চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টার সময় বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদের সন্দেহভাজন হিসেবে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মোঃ আব্দুস সালাম ও খলিলুর রহমান।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।

জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ শনিবার চালু হয় ইবির কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় দুপুরের মধ্যেই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়।

এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে ২ যুবক৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরির আগেই সিকিউরিটি ইনচার্জ তাদের পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরবর্তীতে তাদের ইবি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয় ৷

আরও পড়ুন: ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. শফিকুল...

সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম বলেন, ইতোপূর্বেও আমাদের কোয়াটারে বিভিন্ন সময় ফ্যান, ট্যাপ, শাওয়ার চুরি হয়েছে।

ওই দুইজন যখন কোয়ার্টারে ছিল তখন আমরা হাতেনাতে তাদের ধরেছি ৷ তাদের উদ্দেশ্য ছিল সুনসান পরিবেশে চুরি করে সব নিয়ে যাওয়া ৷

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদের পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

ইবি প্রতিনিধি