Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে জমিজায়গা বিরধের জের ধরে ২ নারীকে কুপিয়ে হত্যা

গাংনীতে জমিজায়গা বিরধের জের ধরে ২ নারীকে কুপিয়ে হত্যা

  তরিকুল ইসলাম    ১২ অক্টোবার, ২০২৪ ১৩:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

মেহেরপুরের গাংনীতে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২ জন নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনীর শানঘাট গ্রামের দাড়িপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাংনী উপজেলার শানঘাট গ্রামের জাহিদ হােসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা আসমাইল হােসেন জাকিয়া ওরফে ইলমা (৪৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বােয়ালমারী গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী ৩ সন্তানের জননী জােসনা খাতুন (৫০)।

স্থানীয়রা জানান, শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির ছেলে ওহিদুল ইসলাম ও তার মেজাে ভাই জাহিদুর রহমান এবং তাদের বােন জােসনা খাতুনের সাথে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মামলা চলছিল। আজ শনিবার সকালের দিকে মামলা চলমান জমির পুকুরে জাহিদুুর রহমান তার স্ত্রী জােসনা ও জাহিদুরের বােন জােসনা পােনা মাছ ছাড়ছিলেন।

এসময় ওহিদুল ইসলাম মহিবুল দেশীয় অস্ত্র দিয়ে ইলমা ও জােসনা, জাহিদুর ও শামীমাকে কােপাতে থাকে।  ঘটনাস্থলেই ইলমা ও জােসনা নিহত হন।

স্থানীয়রা আহত জাহিদ,শামীমাকে প্রথমে হাসপাতালে নেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম।

(ওসি) তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।হত্যাকারীদের আটকে পুলিশ তৎপরতা শুরু হয়েছে।

তরিকুল ইসলাম