কিশোরগঞ্জে আগুনে পুড়েছে ২ টি ঘর, সব মালামাল পুড়ে ছাই

  জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ     ৮ জানুয়ারী, ২০২৫ ১৭:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 90 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে ২টি বসত ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ( ৮ জানুয়ারী) বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকার মৃত রুকন উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন আনারের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দুই টি ঘরের সব কিছু ভস্মীভূত হয়ে যায় এবং প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, আনারের বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনার জানান, তার নিজ ঘরসহ তার ভাইয়ের ঘরে আগুন লাগে। এ সময় বাড়িতে মহিলারা ছিল। সে নিজ কাজের জন্য বাড়ির বাহিরে ছিল। আগুন লাগার খবর পেয়ে এসে তারা দেখতে পায় ঘরের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পড়নের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই তাদের। আগুনে তাদের দুই টি ঘরের প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, দুপুরে ২টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। আগুন নিভানোর আগেই দুই টি বসত ঘরসহ একটি রান্না ঘর পুড়ে যায়।

আগুন লাগার কারণ জানতে চাইলে- তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে,তবে প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ