২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র লীগ, গাংনী উপজেলা ও পৌর শাখার উদ্দগ্যে আজ সন্ধ্যা ৭টা সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনের সঞ্চালনায় গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমান মুকুল।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যেমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা গাংনী পৌর ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ ডালিম বলেন, অগ্নিসন্ত্রাস বিএনপি-জামায়ত কখনোই দেশের ভালো চাই না, যারা দেশের ভালো চাই তাদের এই দেশের মাটিতে রাখতে চাই না।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোখলেছুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা পূর্ব পরিকল্পিত ছিলো। বিএনপি-জামায়ত এই হামলার মধ্য দিয়ে দেশকে মেধা ও নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিলো।
অনুষ্ঠানে আরো উপিস্থত ছিলেন, গাংনী উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ ও অঙ্গ সংগঠনের সকল সাবেক ও বর্তমান নেতা কর্মীরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































