মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর ২ আসনে ডা: আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী।
মেহেরপুরন-১ (সদর ও মুজিবনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল নৌকা প্রতীকে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নান ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ৬৮২। এ আসনটিতে মোট ৩ লাখ ৩৭ জন ভোটার রয়েছেন। ভোট প্রদানের হার ৫৩.১৭ ভাগ।
আরও পড়ুন: খাগড়াছড়ির সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হলেন - কুজেন্দ্র লাল ত্রিপুরা...
মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বিজয়ী হয়েছেন। তিনি নৌকা মার্কা প্রতীক নিয়ে ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভোট পেয়েছেন মাত্র ৪৯ হাজার ৫৯৩ ভোট। এ আসনটিতে মোট ২ লাখ৫৫ হাজার ৯২৯ ভোট। ভোট প্রদানের হার ৫০.১৭ %।
মেহেরপুর-১ আসনে মোট প্রার্থী ছিলেন ছয় জন এবং মেহেরপুর-২ আসনের প্রার্থী সাত জন। তবে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হয়।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































