মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে টুম্পা খাতুন (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৮টার সময় গাংনী থানা পুলিশের একটিদল টুম্পার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আছেন।
এ ঘটনায় তার স্বামী সাঈদ হোসেন (২০) ও শ্বশুর মিঠু হোসেন (৪৮) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত নববধূ টুম্পা মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের পিন্টু আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, গত ৫ মাস আগে পারিবারিক সম্মতিতে টুম্পার সাথে বিয়ে হয় সাঈদ হোসেনের। অন্যান্য রাতের ন্যায় শনিবার দিবাগত রাতে টুম্পা স্বামীর ঘরে ঘুমিয়ে পড়েন।
এ সময় স্বামী সাঈদ বাড়ির বাইরে ছিলেন। রাত আনুমানিক ১০ টার সময় সাঈদ ঘরে প্রবেশ করে দেখতে পান টুম্পা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।
আরও পড়ুন: গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ...
সাঈদ পরিবারের লোকজনকে বিষয়টি জানালে, তারা এসে টুম্পার গলায় পেঁচানো ওড়না খুলে দেয়। ততক্ষণে সে মারা গেছে।
টুম্পার শ্বশুরের পরিবারের লোকজন জানান, টুম্পা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে টুম্পার বাবা পিন্টু আলীর দাবি তার মেয়েকে জামাই সাঈদ শ্বাসরােধ ও পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাচ্ছে।
গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম জানান, টুম্পা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপাের্ট হাতে আসলে, মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































