বনার্ঢ্য আয়োজনে মেহেরপুরে অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিজ জেলায় আগমনে বিকেলে শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।

এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগন অধ্যাপক ফরহাদ হোসেন এমপি-কে ফুলেল সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুনসহ জেলার সকল ইউপি সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































