Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাংনীতে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 তরিকুল ইসলাম    ২০ এপ্রিল, ২০২৪ ১৪:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

মেহেরপুরের গাংনীতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যার সময় এ সকল কর্মসূচি পালন করে গাংনী উপজেলা কৃষক লীগ।

এর আগে, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিবের সভাপতিত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর রাজনৈতিক কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর সেখানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

আরও পড়ুন: ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস সহ কৃষক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা।

তরিকুল ইসলাম