Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নড়াইলে মা-মেয়েকে পিটিয়ে যখম

নড়াইলে মা-মেয়েকে পিটিয়ে যখম

  মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

নড়াইলের লোহাগড়া উপজেলার পৌরসভার মশাঘুনি গ্রামে বুধবার (৭ ফেব্রুয়ারি) জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহতরা হলেন, পৌরসভার নিজাম শেখের স্ত্রী লাবনি আক্তার (৪৫) এবং তার মেয়ে ময়না বেগম (২৫)। আহতরা লোহাগড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগ, দীর্ঘদীন ধরে মশাঘুনি গ্রামের ভুক্তভোগী পরিবারের নিজাম শেখের সাথে একই গ্রামের নাজিম উদ্দিন দেওয়ান এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে বুধবার সকালে ভুক্তভোগী নিজাম শেখের বাড়িতে এসে অভিযুক্ত নাজিম দেওয়ান তার স্ত্রী বিউটি এবং ছেলে আরিফ দেওয়ানসহ আরও অজ্ঞাত ৮/৯ জন মিলে ভুক্তভোগী ময়না বেগমকে পিটিয়ে আহত করে।

ভুক্তভোগী লাবনি বেগম বলেন, নাজিম দেওয়ান ও তার স্ত্রী ছেলে মিলে প্রথমে আমার মেয়েকে পিটিয়ে আহত করে। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্টু বিচার চাই।

আরও পড়ুন: সরকারি চাকরিতে শূন্যপদ ৫ লাখ ৩ হাজার...

ভুক্তভোগী ময়না বেগম বলেন, সকালে আমাদের বাড়িতে এসে নাজিম উদ্দিন দেওয়ান ও তার স্ত্রী ছেলেসহ অজ্ঞাত কয়েকজন মিলে আমাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এরপরে আমার মা বাড়িতে গেলে দুপুরে আমার মাকে তারা কুপিয়ে যখম করে আমি এ ঘটনার বিচার চাই।

এদিকে ঘটনার পর অভিযুক্ত নাজিম উদ্দিন দেওয়ান নিজে মারপিটের স্বীকার হয়ে আহত হয়েছেন দাবি করে হাসপাতালে ভর্তি হন। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।

তবে অভিযুক্ত নাজিম দেওয়ানের আহত হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টিকে নাটক বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনা শুনেছি আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি