Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে গাঁজাসহ আটক-২

গাংনীতে গাঁজাসহ আটক-২

  তরিকুল ইসলাম    ১৩ অক্টোবার, ২০২৪ ১৬:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ ২মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা। আজ রোববার দুপুর দুইটার দিকে তাদের আটক করে।

আটককৃতরা হলো, গাংনীর নওয়া পাড়া গ্রামের মতৃ আজিম বক্সের ছেলে ইন্তাজুল ইসলাম(৪৬) ও সাহারবাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন(৩৭)।

গাংনী র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানির কমান্ডার (সহকারি পুলিশ সুপার) মোঃ এনামুল হক জানান, মাদক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ একটি অভিযানীর দল গাংনী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আরাফ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ ইন্তাজুল ইসলাম ও আনোয়ার হোসেন কে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

তরিকুল ইসলাম