আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাংনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটার সময় গাংনী উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়, র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাকৃতিক এবং মানব সৃষ্টি দুর্যোগ সম্পর্কে সতর্কমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































