বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।
অন্যদিনের মতোই আজ দোকানপাট খোলা রয়েছে, ব্যক্তিগত যানবাহন, রিক্সা ও ইজিবাইক গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। হরতালে যে কোন ধরণের নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে কিছুটা সতর্ক অবস্থায় ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করছে। মোটরসাইকেল শোরুম, জুয়েলারি দোকানগুলো বন্ধ রয়েছে।
আরও পড়ুন: গাংনীতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ...
এবিষয়ে ইজিবাইক চালকরা বলেন, আজকে হরতাল থাকার সত্ত্বেও পেটের দায়ে আমাদের বাইরে বের হতে হচ্ছে। হরতালের ভয় করে তো লাভ নেই পেট তো আর বসে থাকবে না।
নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে গত শনিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































