মেহেরপুর জেলার ৩ উপজেলা পরিষদ নির্বাচনে এসে নতুন মুখ। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমান হোসেন মিলু প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।
মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হোসেন রাজিব এবং গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ফারুক হাসান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তকলিমা খাতুন এবং গাংনী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এম এ খালেক ২য় বার মতো বিজয়ী হয়েছেন। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবুল হাশেম এবং লতিফন নেছা লতা আবারও পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































