কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।
এরপর সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ইবিতে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালিত...
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। উপজেলা কমিশনার(ভূমি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা কৃষি অফিসার নূর-ই- আলম, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মক্তিযোদ্ধা মোঃ মেসবাহ উদ্দিন।
বক্তারা ৭ মার্চের ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন, কুইজ এবং গান সহ অন্যান্য পর্বে অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































