Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

     ১৩ জুন, ২০২৩ ১১:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করনে আজ মঙ্গলবার (১৩জুন) সকাল ১০টার সময় ।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি (১৪জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

ওইদিন বিকেলে প্রধানমন্ত্রীর প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্ল্যানারিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে আইএলও’র এডিজি ও আঞ্চলিক পরিচালক তাকে অভ্যর্থনা জানাবেন। গেট থেকে সভাস্থল পর্যন্ত লাল গালিচা বিছানো হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে।

মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিন। পরে তিনি আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করবেন।

আইএলও সদর দপ্তরে উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের জন্য আয়োজিত করবেন (১৪জুন) সন্ধ্যায় একটি নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

(১৫জুন) প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) অফিসে ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সাথে একটি বৈঠকের পরে ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায়, ডব্লিউটিও মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থলে সাক্ষাত করবেন। সন্ধ্যায় তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন।

শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে সুইজারল্যান্ড সফর শেষে করে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী (১৭জুন) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।