Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে নতুন এসপি এস এম নাজমুল হক

মেহেরপুরে নতুন এসপি এস এম নাজমুল হক

 নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বার, ২০২৩ ১১:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 69 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মেহেরপুরে নতুন এসপি যোগদান করছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার এস এম নাজমুল হক। তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেষ্টিগেশন বিভাগের দায়িত্বে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের মাধ্যমে ইসিতে এই প্রস্তাব করা হয়েছিল। সোমবার তাতে অনুমোদন দিয়েছে ইসি।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমকে পিবিআইয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থানে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন এস এম নাজমুল হক।


আরও পড়ুন: গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা...

এর আগে, গত রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমসহ পাঁচ এসপি ও দুই মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে তাদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব ইসিতে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দেয় ইসি।

নিজস্ব প্রতিবেদক