Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পর্যটক নগরী খাগড়াছড়িতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৪০ মামলা

পর্যটক নগরী খাগড়াছড়িতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৪০ মামলা

 মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি    ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৯:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

খাগড়াছড়ি শহরে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আজ সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালিয়ে ৪০টিরও বেশি মামলা এবং ৩০টি গাড়ি আটক করা হয়েছে। প্রায় ২ লক্ষ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ।

মামলার মধ্যে রয়েছে- উল্টো পথে গাড়ি চালানো, লাইসেন্স বিহীন গাড়ি চালানো, শহরের মধ্যে কৃষি কাজে ব্যবহৃত পাউয়ার টিলার চালানো, যত্র-তত্র গাড়ি পার্কিং, গাড়ির ছাঁদে যাত্রী নেওয়া, ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোসহ রাস্তার ফুটপাত দখল মুক্ত করার অভিযোগে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।


ট্রাফিক আইন লঙ্ঘনকারীরা জানান, আমাদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছিলো না। গাড়ির ছাঁদে যাত্রী নেওয়া এবং উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে আমাদের মামলা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাংনীতে অবৈধভাবে জমি দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদের সংবাদ...

জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুপ্রিয় দেব বলেন, খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করা এবং গাড়ির রং পার্কিং এ আমি বেশ কয়েক বার কাউন্সিলিং করেছি। এবং অভিযান চালাচ্ছি। এ অভিযান সপ্তাহ ব্যাপী চলবে। মূলত ট্রাক্টর, অবৈধ টমটম, মোটরসাইকেল, হেলমেট ও লাইসেন্স বিহীন গাড়ি চালকের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নিচ্ছি।


সদর থানা (ওসি) তানভীর হাসান জানান, পর্যটন নগরী খাগড়াছড়িকে যানজট মুক্ত পরিচ্ছন্ন রাখার জন্য পুলিশ সুপারের নেত্রীত্বে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা এ অভিযান অব্যাহত রাখবো।ফুটপাতে অবৈধ জিনিস রাখা যাবে না। নির্দিষ্ট পার্কিং প্লেস ছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধ কোনো গাড়ি চলতে দেওয়া যাবে। যাতে শহরটা সুন্দর রাখা যায় সেই চেষ্টায় আমরা অভিযান অব্যাহত রাখতে।

মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি