Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আশরাফুল আলম মনা'র স্মরণে জবিতে ক্রিকেট টুর্নামেন্ট

আশরাফুল আলম মনা'র স্মরণে জবিতে ক্রিকেট টুর্নামেন্ট

  জবি প্রতিনিধি    ১২ মার্চ, ২০২৪ ০৭:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের, ১ম ব্যাচের মেধাবী ছাত্র “আশরাফুল আলম মনা” স্মরণে আন্তঃ ব্যাচ ক্রিকেট (শর্ট পিচ) টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করেছে ভূগোল বিভাগের ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি প্রাঙ্গনে গত (১০ ই মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চলমান ব্যাচ থেকে ৮ টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচ বনাম ১৭ ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৪ ব্যাচ টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয়।

টুর্নামেন্টের উদ্বোধন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার ।

এছাড়া উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাই, সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, অত্র বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভূগোল বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক আহমেদ বলেন, আমরা মনা ভাইকে কখনো ভুলবো না। জগন্নাথ যতদিন ঠিক থাকবে আমরা ততদিন মনা ভাইকে স্মরণ করে যাব।

উল্লেখ, ২০০৭ সালের ১৮ই আগস্ট ছাত্রদল ও শিবিরের ক্যাডারদের নৃশংস হামলায় নির্মমভাবে নিহত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের মেধাবী ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক নেতা, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান আশরাফুল আলম মনা।

জবি প্রতিনিধি