Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ভ্রাম্যমান আদালতে সার ডিলারের জরিমানা

গাংনীতে ভ্রাম্যমান আদালতে সার ডিলারের জরিমানা

 নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বার, ২০২৪ ১৮:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 143 বার

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার বিক্রয়ের অভিযোগে সোহাগ নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম গাংনী সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন এ দন্ড প্রদান করেন।

দন্ডিত সোহাগ বিসিআইসর সাব ডিলার ও গাংনীর চরগোয়াল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মটমুড়া ইউপির বিসিআইসির মুল ডিলারের কাছ থেকে টিএসপি সার নিজ গুদামে না নিয়ে কাজিপুর সাহেবনগর বাজারের এক ব্যবসায়ির কাছে বিক্রি করেন তিনি। বিষয়টি টের পেয়ে বামন্দী নিশিপুরের লোকজন সার বোঝাই গাড়িটিকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পান। সাব ডিলার সোহাগ তার অপরাধ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক