বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন?-এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে-বিদেশে সার্বক্ষণিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী তাকে রাজনীতির অনেক বিষয় শেখাচ্ছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন।
সায়মা ওয়াজেদ পুতুল পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: গাংনীতে ট্রাকের ধাক্কায় দিন মজুর নিহত / ট্রাকসহ চালক গ্রেপ্তার...
তিনি বলেন, “ভবিষ্যতে কে নেতৃত্বে আসবেন সেটি ঠিক করবেন বাংলাদেশের জনগণ ও আমার দলের নেতারা। আমি ছেলে ও মেয়েকে যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষাটা একমাত্র সম্পদ। তাদের কে বলেছি, যে শিক্ষা দিয়েছি, সে শিক্ষা অনুযায়ী দেশের কল্যাণের কাজ করতে”।
প্রধানমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। সারা বিশ্বেই সে অটিস্টিক শিশুদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।
সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি। সেটা জয়ের কাছ থেকে শেখা। জয়ই আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































