Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহেরপুরে সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বার, ২০২৩ ১৭:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

মেহেরপুরে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন সরকারি শিশু পরিবার মাঠে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুরের সঞ্চালনায় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন।

এসময় জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আরও পড়ুন: গাংনীতে পররিবহন-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১০...


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবোধাক বশির আহমেদ, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী তত্ত্বাবধায়ক নুর উদ্দিন ও মোহাম্মদ নাহিদ নাসির মিলন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক