Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

 অনলাইন ডেস্ক    ১১ মে, ২০২৩ ২০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জামিরুল ইসলাম কে আনুষ্ঠানিকভাবে বুধবার (১০মে) বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জামিরুল ইসলাম মেহেরপুর জেলা থেকে বদলি হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহীতে যোগদান করবেন।

উক্ত বদলিজনিত বিদায় উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বদলিজনিত বিদায় উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল স্টাফবৃন্দ।

অনলাইন ডেস্ক