Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বার, ২০২৩ ১৭:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

মাদারীপুরে ২৪ কোটি ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

এই সময় মাদারীপুরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ও মাদারীপুর পৌ চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেটেরও উদ্বোধন করেন তিনি।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পদ্মা সেতু চালুর পর জেলায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। আধুনিক এ বাস টার্মিনাল চালু হওয়ায় একসাথে দেড়শ গাড়ি পার্কিং করা যাবে। এতে সড়কে কমবে ভোগান্তি; অন্যদিকে হ্রাস পাবে দুর্ঘটনা।

আরও পড়ুন: এক মণ দুধে গোসল করে কখনো বিয়ে না করার শপথ যুবকের...

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, শুধু মাদারীপুর জেলাতেই নয়, দেশব্যাপী গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, এটা দেখেই দেশের জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

অনলাইন ডেস্ক