কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ বাসিন্দাপাড়া জামে মসজিদের সংলগ্ন গড়াই নদীতে বুধবার (১৭ এপ্রিল) দুপুরের গোসল করতে নেমে শেফা (১৭) ও শাহাজাদা (১২) নামের দুই জন তরুণের মৃত্যু হয়েছে। তারা মামাতো ও ফুপাতো ভাইবোন।
নিহত শেফা উপজেলার শেরকান্দী এলাকার শামীম ইসলামের মেয়ে, শাহাজাদা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু...
প্রত্যক্ষদর্শীরা জানান, শেফা কয়েকদিন আগে জয়নাবাদ এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে শেফা এবং শাহাজাদা দুই জন মিলে গোসল করতে গড়াই নদীতে নামে। স্রোতের কারনে তারা দুইজন পানিতে ডুবে যায়।
স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































