বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম দুই টাকা কমিয়ে ১৪৭ টাকা করা হয়েছে।
আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই তথ্য জানান তিনি।
ভোজ্য তেলের দাম বাড়াতে গত সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল-মালিকরা।
আরও পড়ুন: দিনাজপুরে শসার কেজি ১ টাকা, চাষিদের মাথায় হাত...
সেখানে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করেন।
তবে তখন এ প্রস্তাবের বিষয়ে কিছু জানেন না বলে জানান প্রতিমন্ত্রী।
অনলাইন ডেস্ক





































































































































