দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী।
এর আগে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ৬ জন...
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন।
এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক





































































































































