দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

 অনলাইন ডেস্ক    ২০ জুলাই, ২০২৩ ২১:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

দেশে আবারো দাম বাড়লো সোনার। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৩৩৩ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার নতুন মূল্য দাঁড়াবে এক লাখ ৭৭৭ টাকা।

আজ বৃহস্পতিবার ( ২০ জুলাই) এম এ হান্নান আজাদ (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে।

প্রথম বারের মত দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরি লাখ টাকা ছাড়ালো যা দেশে সর্বোচ্চ।

অনলাইন ডেস্ক