গ্যাস সংকট কখন কাটবে, জানাল জ্বালানি মন্ত্রণালয়

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ১২:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 69 বার

চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। বিকেল থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

শুক্রবার (১২ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৭টা ২০ মিনিটে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুততম সময়ে মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে।

আজ বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে জানিয়ে মন্ত্রণালয় জানায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও গ্যাস গ্রিডের প্রেসারের (বর্তমান ৭০ পিএসআই) সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতীয় নায়কদের সম্পর্কে যা বললেন শাকিব খান...

কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে গত ৯ জুলাই বিকেল ৫টার সময় দুর্ঘটানায় ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

এরপর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেন, ম্যাপিং হাতে থাকলে এ রকম দুর্ঘটনা ঘটবে না।

গ্রাহক ভোগান্তি কমাতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এ সময় অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন নসরুল হামিদ।

অনলাইন ডেস্ক