Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সোনার দাম ভরিতে কমলো ১২৯৫ টাকা

সোনার দাম ভরিতে কমলো ১২৯৫ টাকা

 অনলাইন ডেস্ক    ৯ জুন, ২০২৪ ১০:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১২৯৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। শনিবার পর্যন্ত এ ক্যাটাগরির দাম ছিল ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) শনিবার (৮ জুন) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (৯ জুন) থেকে নতুন দর কার্যকর হবে।

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৭ জুলাই...

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে।

অনলাইন ডেস্ক