রমজানের প্রথম দিকে তরমুজের দাম ছিল আকাশচুম্বী। মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে সেই তরমুজের দাম নেমে এসেছে অর্ধেকে। তারপরও তরমুজের বাজার ক্রেতা শূন্য। দাম যেমন কমেছে তেমই আমদানিও বেড়েছে।
মেহেরপুরের গাংনী বাজারে তরমুজের দোকান ঘুরে দেখা যায়, তরমুজের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। দোকানিরা পার করছেন অলস সময়।
রমজানের কারণে কিছুদিন আগেও তরমুজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৮০ টাকায়। আর এখন তা ৪০ থেকে ৫০ টাকায়ও নিতে চাচ্ছেন না ক্রেতারা।

এদিকে বিক্রতোরা জানান, গত কয়েক দিন ধরে ফলটির দাম কমেছে। তরমুজের আমদানি বেশি হওয়াই তরমুজের দাম কমেছে। বেচাকেনা বেশি না থাকায় দামটা পাওয়া যাচ্ছে না।
এছাড়া শুরুতে দাম বেশি এবং অপরিপক্ক ফল বাজারে আশায় ক্রেতারা কছিুটা মুখ ফিরিয়ে নিয়েছে তরমুজের উপর।
তরিকুল ইসলাম





































































































































