Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সোনার দাম ভরিতে কমলো ১২৮৩ টাকা

সোনার দাম ভরিতে কমলো ১২৮৩ টাকা

 অনলাইন ডেস্ক    ২৬ মে, ২০২৪ ১০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বাংলাদেশের বাজারে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।

শনিবার (২৫ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৬ মে) থেকে নতুন দর কার্যকর হবে।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা...

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি সোনা ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ২৫৭ টাকায় বিক্রি করা হবে।

অনলাইন ডেস্ক