Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ডিজেল-কেরোসিনের নতুন দাম কার্যকর

ডিজেল-কেরোসিনের নতুন দাম কার্যকর

 অনলাইন ডেস্ক    ২ এপ্রিল, ২০২৪ ১০:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। দুই টাকা ২৫ পয়সা কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকায়।

ডিজেলের দাম কমায় ভাড়া কমানোর প্রশ্নে চালকরা দাবি করেন, তারা আগের থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই নতুন করে আবার ভাড়া কমালে লোকসান গুনতে হবে আমাদের।

এর আগে, গত রোববার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।

মূলত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। দু’টাকার ওপরে কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সার বদলে বিক্রি হচ্ছে ১০৬ টাকায়।

অনলাইন ডেস্ক