বরিশালে ইলিশের দাম নাগালের বাইরে। সাগর থেকে কিছু ইলিশ আসলেও নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেকটাই কম, তাই বাজারে দামও চড়া বলে দাবি বিক্রেতাদের।
জানা গেছে, বরিশালে যেখানে মাছ অবতরণ করা হয় সেই কেন্দ্রগুলোতে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মণ ইলিশ আসলেও এখন মাত্র ১০০ থেকে দেড়শ মণ আসছে। আর সরবরাহ কমের অজুহাতে মাছের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এতে করে ইলিশ মাছ নিম্ন ও মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিক্রেতারা।
ইলিশের উচ্চ দামে হতাশ হয়ে ক্রেতারা জানান, একটি ইলিশ মাছের যে পরিমানে দাম তা দিয়ে কয়েকটি রুই মাছ কেনা যাবে। ইলিশ মাছ এখন আর আমাদের স্বার্থের মধ্যে নেই। এমন চিত্র এখন প্রতিটি নিম্ন ও মধ্যবিত্তের সংসারে।
আরও পড়ুন: ‘যেকোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি’...
বাজার ঘুরে জানা যায়, দেড় কেজি ওজনের ইলিশের মণ প্রতি বিক্রি হচ্ছে এক লাখ টাকা দরে। আর এক কেজি ওজনের ইলিশের মণ ৬৪ হাজার, ৯০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের মন ৫২ হাজার টাকা ছিল; যা খুচরা বাজারে আরও বেশি দরে বিক্রি হয়।
এদিকে ইলিশের দাম নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছেন প্রশাসন।
এদিকে নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে সাগরের পাশাপাশি এক সপ্তাহের মধ্যে নদীতে মাছ পাওয়ার আশাবাদী জেলেরা। আর নদীতে ইলিশ ধরা পড়লে বাজারে মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
অনলাইন ডেস্ক





































































































































